ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফল স্টেন্ট স্থাপন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন -ফাইল ছবি

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানিয়েছেন, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। পরীক্ষা চলাকালে হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। পরে জরুরিভিত্তিতে এনজিওপ্লাস্টি করে সেখানে একটি স্টেন্ট বা রিং স্থাপন করা হয়।

তিনি আরও জানান, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির নেতৃত্বে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কয়েকদিন পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এরপর থেকে হৃদরোগ-সংক্রান্ত ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের অন্যতম শীর্ষ কার্ডিয়াক চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। হাসপাতালটি সফল হার্ট ট্রান্সপ্লান্ট কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত।

রাষ্ট্রপতি গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

1

আজ ৩,০০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

2

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

3

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

4

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৮

5

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

6

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

7

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

8

ভয়াবহ আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

9

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

10

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

11

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

12

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

13

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

14

তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

15

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

16

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

17

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

18

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

19

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

20