ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে

চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ডিএমপির ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, প্রথমে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। পরে অধিকতর তদন্তের স্বার্থে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সজীবের বিরুদ্ধে কয়েকজন ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা দায়ের করবে। আর যদি অভিযোগের সত্যতা না মেলে, তবে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

1

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

2

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

3

বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর

4

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নির্ধারিত হতে পার

5

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

6

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

7

ইরানের হুঁশিয়ারি: বন্ধ হতে পারে হরমুজ প্রণালি

8

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় আহত নারী ৪ দিন পর মারা গেলেন

9

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

10

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-ত

11

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

12

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

13

ঈদ যাত্রার দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

14

টাকা ছাপানোর গুজব উড়িয়ে দিলেন গভর্নর

15

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি নেদারল্যান্ডসের

16

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

17

ঘুমের ঘাটতিতে বাড়ছে ক্যানসারের ঝুঁকি

18

মাত্র ১৩ মিনিটে উড়তে থাকা মিসরকে মাটিতে নামালেন আর্জেন্টিনা

19

তরুণদের কাছে আহ্বান, এবার দেশটা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

20