ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার বিকেল ৩টায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে এনসিপির সম্ভাব্য প্রায় ১০০ জন প্রার্থীর নাম এ সংবাদ সম্মেলনে ঘোষণা করা হতে পারে। নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ। এছাড়াও দলের বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরা এতে অংশ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির এই উদ্যোগ দলটির সাংগঠনিক তৎপরতা ও রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করবে। বিশেষ করে নতুন নেতৃত্ব ও সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

1

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

2

নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭

3

ধানমন্ডি-৩২ এ জামায়াতের বিক্ষোভ মিছিল

4

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

5

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

6

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

7

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

8

যে কারণে মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে গোল্ডেন বল

9

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

10

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

11

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

12

রাজধানীর শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

15

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারে চিঠি

16

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

17

ভারতীয়দের নিয়ে অপপ্রচারে কঠোর সিঙ্গাপুর

18

তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

19

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

20