অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গোসলে নেমে তলিয়ে গেলেন দাদা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল নাতি-নাতনীরও

ছবি: সংগৃহীত



লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শাকচর এলাকার ইব্রাহিম পাটোয়ারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। আবু সিদ্দিক শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।

স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে আবু সিদ্দিক পানিতে ডুব দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি পানির ওপরে না ওঠায় তাকে খুঁজতে ও বাঁচাতে পানিতে নামে শিশু পিয়াস ও পপি। পানির গভীরতা বেশি থাকায় একপর্যায়ে দুজনই ডুবে যায়।

পরবর্তী সময়ে স্বজনেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনেরই ভাসমান ও নিথর দেহ উদ্ধার করেন। 

শাকচর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনটি প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। পুরো গ্রামে এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

1

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

2

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

3

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

4

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ

5

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

6

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

7

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

8

সাদাপাথর ভ্রমণে নতুন নির্দেশনা

9

আর্জেন্টিনার হয়ে শেষ দিনটি আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দি

10

রংপুরে চার হত্যা, পুলিশ-আসামির শার্ট নিয়ে প্রশ্ন

11

গোলদাতার গণ্ডি পেরিয়ে বেলজিয়ামের পথপ্রদর্শক লুকাকু

12

শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের

13

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

14

ডেঙ্গু : আগস্টে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু

15

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন

17

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

18

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

19

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শিশুসহ নিহত ৩

20