ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আমঝোল সীমান্তের ওই পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিসহ ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি সহযোগীদের সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, প্রাথমিকভাবে বিএসএফ গুলির বিষয়টি অস্বীকার করেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

1

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

2

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

3

মুখে নয়, মাঠেই হবে লড়াই

4

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

5

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

6

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

7

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

8

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

9

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

10

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

11

আকাশের নীল রং কি চিরস্থায়ী

12

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

13

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

14

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

15

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

16

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

17

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

18

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

19

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

20