অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইকুয়েডরের কাছে হার, একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

ছবি: সংগৃহীত



বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে জার্মানিকে হারিয়ে নকআউট পর্বে ইকুয়েডর। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হারের জন্য খেলোয়াড়দের দায়ী করছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তার মতে, এগিয়ে গিয়েও একটি ভুল করেছেন খেলোয়াড়রা।

খেলার ২ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে নেন লেরয় সানে। কিন্তু সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। দুই অর্ধে দুটি গোল করে জিতেছে ইকুয়েডর। ম্যাচ শেষে নাগেলসম্যান জানিয়েছেন, একটি ভুলেরই খেসারত দিতে হয়েছে তাদের।

জার্মান কোচ বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু গোলটা করার পরেই কেমন গুটিয়ে গেলাম। ইকুয়েডরের হারানোর কিছু ছিল না। তাই ওরা যে মরিয়া চেষ্টা করবে সেটা আমরা জানতাম। কিন্তু আমাদের ফুটবলারদেরও হাই প্রেসিং ফুটবল খেলতে হত। সেটা হল না। ওদের জায়গা দিলাম। তাতে হারতে হল।’

তিনি আরও বলেন, ‘হার কখনওই ভালো নয়। সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন। এই ম্যাচ থেকে অনেক শিক্ষা পেয়েছি। সেটা কাজে লাগাতে হবে। পরের ম্যাচগুলোতে এই ভুল করলে হবে না।’

১২ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠলেও এই হারের ফলে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ছুঁয়েছে জার্মানি। বিশ্বকাপে এটি তাদের ২৪তম হার। আর্জেন্টিনাও বিশ্বকাপে ২৪টি ম্যাচ হেরেছে।

হারের এই তালিকায় সকলের উপরে মেক্সিকো। ৬৩ ম্যাচ খেলে ২৮টি হেরেছে তারা। ১১৫ ম্যাচ খেলে আর্জেন্টিনা হেরেছে ২৪টি ম্যাচ। ৯০ ম্যাচ খেলে জার্মানিও হেরেছে ২৪টি ম্যাচ। তবে মেক্সিকোর তুলনায় আর্জেন্টিনা ও জার্মানি অনেক বেশি ম্যাচ খেলেছে। ফলে তাদের হারের শতাংশ মেক্সিকোর থেকে কম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

1

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

2

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

3

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে চুক্তির প্রয়োজন নেই : ট্রাম্

4

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

5

দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

6

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

7

টিকটক দেখেই ভ্রমণের গন্তব্য ঠিক করছে জেন-জিরা

8

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

10

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

11

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

12

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

13

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

14

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

15

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

16

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

17

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

18

উবারকে ১০০ কোটি ডলার জরিমানা

19

৫৯ বছরেও খেলে যাচ্ছেন জাপানের কিংবদন্তি মিউরা

20