ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয়ে ফিরেছে আর্সেনাল। এবেরেচি এজের একমাত্র ও দৃষ্টিনন্দন গোলে তারা নিউক্যাসল ইউনাইটেড-কে ১-০ ব্যবধানে পরাজিত করে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের মাত্র নবম মিনিটেই আসে জয়সূচক গোলটি। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে কাই হাভার্টজের পাস বক্সের বাইরে পেয়ে জোরালো শটে বল জালে পাঠান এবেরেচি এজে।

এই জয়ের মাধ্যমে টানা কয়েক ম্যাচের হতাশা কাটাল আর্সেনাল। এর আগে তারা লিগ ও কাপ মিলিয়ে টানা কয়েকটি ম্যাচে পরাজয়ের মুখে পড়েছিল, যা দলটির শিরোপা দৌড়ে চাপ তৈরি করেছিল।

চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংয়ের বিপক্ষে সাফল্যের পর এবার ঘরোয়া লিগেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল দলটি, যা শিরোপা লড়াইয়ে তাদের অবস্থান আরও শক্ত করল।

বর্তমানে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে, এই হারের পর নিউক্যাসল ইউনাইটেড ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

1

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

2

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

3

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

4

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা

5

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

6

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

7

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

8

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

9

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

10

জ্বালানি সংকটে এশিয়ার শেষ ভরসা কয়লা

11

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

12

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

13

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

14

সমর্থকদের যাতায়াত খরচ দিচ্ছেন জার্মান ফুটবলাররা

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

17

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

18

হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা

19

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

20