অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

ছবি: সংগৃহীত



ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৬-৪ ব্যবধানে হেরেছে ফ্রান্স। তবে এই হারের রাতেও ফুটবল ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে। 

লিওনেল মেসিকে টপকে এখন তিনিই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু রেকর্ডের চূড়ায় দাঁড়িয়েও ফরাসি অধিনায়কের পুরো মনোযোগ জুড়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী মেসি। এমবাপের স্পষ্ট বিশ্বাস, রবিবারের ফাইনালেও গোল পাবেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের মুখোমুখি হয়ে এমবাপে জানান, মেসির গোল করার ক্ষমতা নিয়ে তার মনে কোনো সংশয় নেই। ফরাসি ফরোয়ার্ড বলেন, 'লিও সব সময় গোল করে। আগামীকালও সে নিশ্চিতভাবেই গোল করবে।'

বিশ্বকাপে নিজের ২১ ও ২২তম গোলটি করে মেসিকে ছাড়িয়ে যাওয়ার পর এমবাপে স্তুতি ঝরেছে আর্জেন্টাইন অধিনায়কের প্রতি। তবে নিজের এমন মহীরুহ রেকর্ডের চেয়ে মেসির মতো রবিবারের ফাইনাল খেলতে না পারার আক্ষেপটাই এখন বড় এমবাপের কাছে।

উত্তর আমেরিকার এই বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসির (৮ গোল) চেয়ে এগিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে নিজের এই কীর্তিকে এক পাশে সরিয়ে রেখে এমবাপে বলেন, 'আমি শুধু প্রতিবার আমার দলকে গোল করতে সাহায্য করার চেষ্টা করি। এটা নিশ্চিত যে আপনি যখন বিশ্বকাপে এত গোল করেন, তখন এটি আপনাকে নির্দিষ্ট স্তরে উন্নীত করে। তবে আমি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা না হয়ে, বরং আগামীকাল বিশ্বকাপের ফাইনালে খেলতে পারাটা বেশি পছন্দ করতাম।'

মেসির ক্যারিয়ারের ষষ্ঠ ও সম্ভাব্য শেষ বিশ্বকাপের ফাইনাল স্পেনের বিরুদ্ধে। এমবাপের করা রেকর্ডটি মেসি আবার নিজের করে নিতে পারবেন কি না, সেই উত্তর দেবে সময়। তবে ফাইনালের মহাদৈত্য লড়াইয়ের আগে এমবাপে নিশ্চিত—মেসির পা থেকে গোল আসছেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

1

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃ

2

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

3

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

4

জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

5

রংপুরে ৪ খুন: যেসব প্রশ্নের উত্তর মিলছে না

6

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

7

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

8

ইরান ইস্যুতে নতুন ইঙ্গিত ট্রাম্পের

9

‘লাকি নাম্বারে’ টিকিট কিনে লটারিতে জিতলেন সাড়ে ১২ কোটি টাকা

10

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

11

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

12

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

13

হেডে গোল করার বাজি জিতে কোচের কাছে উপহার চাইলেন ভিনি

14

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

15

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

16

অপ্রতিম হত্যা : দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

17

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

18

একনজরে আর্জেন্টিনা-স্পেনের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স-পরি

19

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

20