ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে |সংগৃহীত

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে স্পষ্ট করে জানিয়েছেন, চলতি বিশ্বকাপে ব্যক্তিগত গোলসংখ্যা বা রেকর্ড গড়ার চেয়ে দলের সাফল্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে একটি গোলও না করে বিশ্বকাপ জিততে রাজি আছেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গে কোনো ব্যক্তিগত অর্জনের তুলনা চলে না। তাই গোলের খাতা শূন্য থাকলেও যদি ফ্রান্স শিরোপা জেতে, সেটিই হবে তার সবচেয়ে বড় প্রাপ্তি।

এমবাপ্পে বলেন, “যদি একটিও গোল না করেও বিশ্বকাপ জয়ের সুযোগ থাকে, আমি তাতেই রাজি। বিশ্বকাপ জিততে পারলে আমিই সবচেয়ে বেশি আনন্দ করব।”

২০২২ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। সেই আক্ষেপ এবার ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞ ‘লে ব্লু’ শিবির। এমবাপ্পের বিশ্বাস, আগের চেয়ে আরও ভারসাম্যপূর্ণ ও সংগঠিত দল নিয়েই এবার বিশ্বকাপে লড়ছে ফ্রান্স।

তিনি বলেন, “আমরা আগের চেয়ে অনেক বেশি গোছানো দল। খেলোয়াড়রা ভালো ছন্দে আছে। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব।”

শুধু গোলদাতা হিসেবেই নয়, এখন দলের একজন নেতৃত্বদায়ী ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে দেখছেন এমবাপ্পে। বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপ সম্পর্কে ভালো ধারণা থাকায় তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চান তিনি।

ফরাসি অধিনায়ক বলেন, “এই বিশ্বকাপে খেলতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমাদের দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার আছে। তাদের মানসিকভাবে সাহস দেওয়া এবং আত্মবিশ্বাস বাড়ানো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।”

এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১২ গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি রয়েছে জার্মান কিংবদন্তি Miroslav Klose-এর দখলে। এবারের টুর্নামেন্টে সেই রেকর্ড ছুঁয়ে ফেলা বা ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে ফরাসি তারকার সামনে।

তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব বেশি ভাবতে নারাজ এমবাপ্পে। তার মতে, ইতিহাস গড়ার ইচ্ছা থাকলেও দলীয় সাফল্যের গুরুত্ব সবসময়ই বেশি।

তিনি বলেন, “শীর্ষ গোলদাতাদের তালিকায় থাকা অবশ্যই দারুণ ব্যাপার। আমিও ইতিহাস গড়তে চাই। কিন্তু সবকিছুর আগে দলের সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলীয় অর্জনের মূল্য অনেক বেশি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

1

হামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৯৬

2

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

3

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

4

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

5

অ্যানথ্রপিকের ক্লদ ফেবল-৫ উন্মুক্ত

6

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

7

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

8

জিম্বাবুয়েতে ওয়ানডেতে ৮২৩ রানের টার্গেট

9

চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

10

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন

11

জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন

12

সবার ভালোবাসায় মনে হচ্ছে, আমার জন্ম সার্থক : চৈতী

13

আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু চাই রোনালদো বা নেইমার জিতুক

14

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

15

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

16

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

17

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

18

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

19

কম খেলেও ওজন বাড়ে কেন

20