ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে অনুমতি পেলেন কেপ ভার্দের গোলরক্ষকের মা

বিশ্বকাপের আবেগঘন এক গল্পের সুখের পরিণতি ঘটতে যাচ্ছে। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার মা আনা কান্দিদা এভোরা অবশেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন। ফলে বিশ্বকাপ চলাকালেই বহুদিন পর মা-ছেলের পুনর্মিলন ঘটতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিরোধী দলের নেতা হাকিম জেফ্রিস সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী রোববার মায়ামিতে অনুষ্ঠিতব্য কেপ ভার্দের ম্যাচের আগেই ভোজিনিয়া তার মায়ের সঙ্গে দেখা করবেন।

৪০ বছর বয়সী ভোজিনিয়া এবারের বিশ্বকাপে আলোচনায় আসেন স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে। শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কয়েকটি দুর্দান্ত সেভ করে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন কেপ ভার্দের এই গোলরক্ষক।

তবে সেই স্মরণীয় ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি তার মা। যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা জামানতের অর্থ জোগাড় করতে না পারায় তার সফর অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ভোজিনিয়া জানিয়েছিলেন, তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল মাকে স্টেডিয়ামে দেখতে না পাওয়া। সেই বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন মার্কিন আইনপ্রণেতারা।

পরে হাকিম জেফ্রিস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে বিশেষ অনুরোধ জানান। এর ফলেই ভিসা-সংক্রান্ত ফি ও অন্যান্য জটিলতা মওকুফ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

জেফ্রিস জানান, এই উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, কেপ ভার্দে সরকার এবং আন্তর্জাতিক ফুটবল সংশ্লিষ্ট পক্ষগুলো একযোগে কাজ করেছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান।

এখন বিশ্বকাপের পরবর্তী ম্যাচকে ঘিরে বাড়তি আবেগ তৈরি হয়েছে কেপ ভার্দে শিবিরে। আগামী রোববার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে দলটি। আর সেই ম্যাচে গ্যালারিতে ছেলের খেলা উপভোগ করবেন ভোজিনিয়ার মা, যা বিশ্বকাপের অন্যতম হৃদয়ছোঁয়া মুহূর্ত হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

2

বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিল

3

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

4

এক আইডিতে মিলবে সব সেবা

5

বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারলেন অভিনেতা সোহম

6

পাশ্চাত্যের প্রতিরক্ষা বাজারে তুরস্কের উত্থান

7

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

8

বিশ্বকাপে আলোচনায় নেইমারের প্রেমিকা বিয়ানকার্দি

9

চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে

10

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

11

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

12

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

13

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

14

মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

15

সাংবাদিকদের ক্যামেরায় কথা বলতে চান না কুড়িগ্রামের ডিসি, ধরে

16

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

17

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

18

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

19

মুটিয়ে যাবে বিশ্বের ৫০ কোটির বেশি শিশু

20