অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল

ছবি: সংগৃহীত



ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। তবে এরপরও লিওনেল স্কালোনির দলকে ইতিহাসের সেরা আর্জেন্টিনা দল বলে আখ্যা দিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

এএফএর স্পনসর ডে অনুষ্ঠানে বক্তব্যে তাপিয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোয় জাতীয় দলের ধারাবাহিক সাফল্যই তাদের ইতিহাসের সেরা দলের মর্যাদা এনে দিয়েছে। একই অনুষ্ঠানে তিনি স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে স্কালোনির দলের পারফরম্যান্সের প্রশংসাও করেন তাপিয়া।

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারলেও স্কালোনির দল ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা—এই চারটি বড় শিরোপা জিতেছে। অর্থাৎ টানা পাঁচটি বড় ফাইনাল খেলে জিতেছে চারটিতে।

তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খেলে চারটিতে জয়—আমার মনে হয়, এটাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল। তারা ফলাফল দিয়ে এর প্রতিনিধিত্ব করেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারলেও তাদের পারফরম্যান্স নিয়ে আমরা গর্বিত। এই ছেলেরা আমাদের পতাকাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছে, এতে আমরা খুবই আনন্দিত।’

২০২৬ বিশ্বকাপের কঠিন সূচি ও ভিন্ন পরিবেশের কথাও তুলে ধরেন এএফএ সভাপতি। তাঁর ভাষায়, ‘এবারের বিশ্বকাপে দলের সংখ্যা ছিল বেশি, ম্যাচও ছিল অনেক বেশি। সময়ের পার্থক্যসহ নানা চ্যালেঞ্জ ছিল। তবু এ দলটি দীর্ঘদিন ধরে যেভাবে নিজেদের মান ধরে রেখেছে, এবারও সেটিই করেছে।’

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন দেওয়া শতাধিক ব্র্যান্ডকে নিয়ে আয়োজন করা হয় এএফএ স্পনসর ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালাসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিও গোয়কোচেয়া। এএফএর পক্ষে অনুষ্ঠানে অংশ নেন সভাপতি ক্লদিও তাপিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

2

রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে খেলা সম্মানের: কুকুরেয়া

3

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

4

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

5

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

6

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

7

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

8

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

9

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

10

ভ্যাপসা গরমে চোখের যত্নে জরুরি সতর্কতা

11

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইরান-ওমানের

12

‘ও আমার চেয়েও বড় হবে’ ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

13

পারভেজ হত্যা মামলা: মুন্না ও কামরুলের ২ দিনের রিমান্ড

14

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

15

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে? জানাল সুপার কম্পিউটার

16

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

17

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী

18

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

19

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20