ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ফিফার হাইড্রেশন ব্রেকে অতিরিক্ত আয় নেই: ইনফান্তিনো

বিশ্বকাপে ম্যাচের মাঝে দেওয়া হাইড্রেশন ব্রেক বা পানিবিরতির কারণে ফিফার কোনো আর্থিক লাভ হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, এই সিদ্ধান্ত পুরোপুরি ক্রীড়া-সংক্রান্ত এবং খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয় বিবেচনা করেই নেওয়া হয়েছে।

উত্তর আমেরিকায় চলমান টুর্নামেন্টে তীব্র গরমের কারণে খেলোয়াড়দের স্বস্তি দিতে প্রতিটি ম্যাচের দুই অর্ধে মাঝামাঝি সময়ে তিন মিনিটের এই বিরতি রাখা হচ্ছে। তবে এই উদ্যোগ নিয়ে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু দর্শক স্টেডিয়ামে বিরতির সময় দুয়ো দিয়েছেন।

অন্যদিকে বিভিন্ন দেশের টেলিভিশন সম্প্রচারকরা এই সময় বিজ্ঞাপন প্রচার করছে, যদিও যুক্তরাজ্যে এ ধরনের বিজ্ঞাপন সম্প্রচার করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে এই সময় ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য কয়েক লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে এই বিরতি ঘিরে বড় অঙ্কের বাণিজ্যিক সম্ভাবনাও তৈরি হয়েছে।

ইনফান্তিনো জানান, “সব দলকে সমান সুযোগ দেওয়াই এই বিরতির মূল উদ্দেশ্য। এটি কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নয়।” তিনি আরও বলেন, ফিফার সব বাণিজ্যিক চুক্তি আগেই সম্পন্ন হওয়ায় এই বিরতি থেকে আলাদা কোনো আয় যুক্ত হচ্ছে না।

তিনি বলেন, “এটি সম্পূর্ণভাবে ক্রীড়া-সংশ্লিষ্ট সিদ্ধান্ত। মূল কারণ তাপমাত্রা, পাশাপাশি দীর্ঘ টুর্নামেন্ট সূচির কারণে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।”

ফিফা সভাপতি আরও জানান, বিরতির সময় কোচ ও স্টাফরা কৌশলগত আলোচনা করার সুযোগ পান, যা ম্যাচের স্বচ্ছতা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

1

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

2

তুমি শুধু একজন ফুটবলার নও,তুমিই ফুটবল ইতিহাস: জিনেদিন জিদান

3

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

4

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

5

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

6

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

7

আর্জেন্টিনার হয়ে যেসব শিরোপা জিতেন মেসি

8

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

9

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

10

বিয়ে না করলে কি জান্নাত পাওয়া যাবে না

11

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

12

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

13

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

14

চলতি বছর বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

15

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

16

বিয়েতে নতুন জামাইকে কেন আস্ত খাসি দেওয়া হয়?

17

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

18

২০২৬ ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষ পাঁচে যারা

19

অভিশাপ ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

20