ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

সংগৃহীত ছবি

হাম ও হামের উপসর্গে দেশে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম-সহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার রাজধানীর মগবাজার এলাকার মধুবাগ মাঠে সিপিবি হাতিরঝিল শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি জানান। সমাবেশে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। তিনি বলেন, দেশের টিকাদান কর্মসূচি একসময় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও অবহেলা ও গাফিলতির কারণে বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুদের মৃত্যুতে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তিনি।

সিপিবি হাতিরঝিল শাখার নেতা মস্তান শের শাহাদাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন শাখার সম্পাদক কল্লোল বণিক। এছাড়াও বক্তব্য দেন শ্যামল বিশ্বাস, জহিরুল ইসলাম, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত, মুর্শিকুল ইসলাম, হরেন্দ্রনাথ মন্ডল এবং ছাত্রনেতা প্রিজম ফকির।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু হয়ে মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা স্বাস্থ্যখাতে জবাবদিহিতা নিশ্চিত করা এবং শিশু মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আবার হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে : আইআরজিসি

1

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

2

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

3

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

4

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

5

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

6

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

7

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

8

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

9

লাল কার্ড থেকে গোল বাতিল, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

10

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

11

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

12

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

13

৫,৩০০ বছর পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের সন্ধান

14

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

15

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

16

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

17

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

18

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

19

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

20