অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়? যা বললেন স্কালোনি

ছবি: সংগৃহীত



বড় আসরে নাকি দলটি রেফারি বা আয়োজকদের কাছ থেকে বিশেষ সুবিধা পায় আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে সেই বিতর্কই উঠে আসে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির সংবাদ সম্মেলনে। তবে ক্ষুব্ধ হয়ে অভিযোগটি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি।

মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্ক্যালোনিকে প্রশ্ন করা হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে? জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলোর সবই সত্য নয়। তার মতে, দল জিতলেই অনেক সময় এমন অভিযোগ সামনে আসে।

স্ক্যালোনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে।’

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার
আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং কঠোর পরিশ্রমই মূল কারণ। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান অবস্থানে পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। আলজেরিয়া এ নিয়ে ফিফার কাছেও অভিযোগ করেছে। এরপর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বিশেষ সুবিধা পাওয়ার আলোচনা আরও জোরালো হয়েছে।

বাংলাদেশ সময় আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে

1

অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে পাঁচ বাহিনী

2

বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

3

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

4

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

5

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

6

চোখের পাতার টিউমারের কারণ, লক্ষণ ও চিকিৎসা

7

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

8

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

9

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

10

আগামী বছর ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

11

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

12

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

13

কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

14

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

15

জিরা-আদা পানি: ওজন কমানোর ঘরোয়া উপায়

16

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

17

আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

18

রোবট কুকুরে মাস্ক-জাকারবার্গ থেকে কিম জং উন

19

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

20