অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

ছবি: সংগৃহীত



নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ফিরছেন জিনেদিন জিদান।

আগামী মঙ্গলবার (২৮ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

১৪ বছর দায়িত্ব পালন শেষে দেশমের বিদায়ের পর থেকেই জিদানকে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে দেশমের অধ্যায়ের সমাপ্তি হলেও, ফ্রান্সের হয়ে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ফরাসি জাতীয় দলের দায়িত্ব নিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন জিদান। রিয়াল মাদ্রিদের দুই মেয়াদে যেমন সাফল্যের সঙ্গে কঠিন দায়িত্ব সামলেছেন, এবারও তেমন প্রত্যাশা থাকবে তার ওপর। তবে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে তার অভিষেক হবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে হতে যাওয়া ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে। 

এদিকে, ফ্রান্সের কোচ হওয়ার মধ্য দিয়ে অবশেষে কিলিয়ান এমবাপ্পেকে কোচিং করানোর সুযোগ পাচ্ছেন জিদান। রিয়াল মাদ্রিদে এই জুটিকে একসঙ্গে দেখার আশা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

ফরাসি জার্সিতে দুর্দান্ত পরিসংখ্যানের অধিকারী এমবাপ্পে এবার এমন একজন কোচের অধীনে খেলবেন, যিনি খেলোয়াড় ও কোচ— দুই ভূমিকাতেই বড় মঞ্চে সাফল্যের নজির গড়েছেন।

প্রায় পাঁচ বছর পর আবারও কোচের ভূমিকায় ফিরছেন 'জিজু'। আগামী মঙ্গলবারের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হবে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে জিদানের নতুন অধ্যায়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

1

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

2

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

3

বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্ক স্থিতিশীলতার প্রতীক : পুত

4

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

5

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

6

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

7

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

8

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

9

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

10

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

11

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

12

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

13

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরোল ফ্রান্স

14

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

15

জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক অরল্যান্ডো গিল

16

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

17

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন

18

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

19

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

20