অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

ছবি: সংগৃহীত



 জাপানের বিপক্ষে দুর্দান্ত কামব্যাকের গল্পটা ঠিকমতো উপভোগ করা হয়নি ব্রাজিলের।

২-১ গোলের জয়ে শেষ ষোলোর টিকিট পাওয়ার রাতেই যে লুকাস পাকেতা চোট পান।

খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া পাকেতাকে নিয়ে এবার দুঃসংবাদই হয়তো শুনেছে ব্রাজিল। যদিও চোট কতটা গুরুতর সেটা জানায়নি সেলেসাওরা। শুধু জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তার বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, ‘মঙ্গলবার পরীক্ষায় পাকেতার বাম ঊরুর পেছনের মাংসপেশীতে চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবে। লক্ষ্য যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে তাকে মাঠে ফেরানো।’

ব্রাজিল ফেডারেশন পাকেতার চোট নিয়ে বিস্তারিত না বললেও দেশটির সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, তিন সপ্তাহের মতো ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

সম্ভাবনা বলতে, ফাইনালে তাকে পাওয়া যেতে পারে। আগামী ১৯ জুলাই হতে যাওয়া ফাইনালে যদি ব্রাজিল ওঠে তবে।

সেই ফেরাও নির্ভর করছে কত দ্রুততার সঙ্গে উন্নতি হয় পাকেতার। ২৮ বছর বয়সী মিডফিল্ডারের ফেরাটা অনিশ্চিত হলেও স্কোয়াড থেকে তাকে বাদ দিবে না ব্রাজিল। এমনটা জানিয়েছে ও গ্লোবো।

তবে আগামী রবিবার শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে যে খেলতে পারবেন না তা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি।

পাকেতার আগে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন রাফিনিয়া। তারও আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে একের পর এক চোটের দুঃসংবাদে। চোটের কারণেই রদ্রিগো, এস্তেভাও ও এদের মিলিতাওয়ের মতো তারকাদের বিশ্বকাপে পায়নি ব্রাজিল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

1

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

2

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

3

হামে শিশু মৃত্যু ৭০০ ছাড়াল

4

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

5

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে

6

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

7

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

8

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

9

বিদায়ের পরও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপান

10

আজ তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

11

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

12

বসতি স্থাপন ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে ইউরোপের নতুন চাপ

13

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

14

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

15

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্র

16

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনার সময় ৪০ ঘণ্টা

17

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

18

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

19

আদালতে সোহেল ও তার স্ত্রী

20