অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের কাছে হারের পর নকআউটে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত



বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শনিবার রাত ৪টায় মাঠে নামবে কেপ ভার্দের বিপক্ষে।

 রূপকথা লিখে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা-লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ২০১৯ সালের পর আর কোনো নকআউট ম্যাচই হারেনি।

প্রতিপক্ষ হিসেবে দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা। সবশেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা। এরপর আর কোনো নকআউট ম্যাচে পরাজয়ের স্বাদ পায়নি লিওনেল স্ক্যালোনির দল। এরপর ২০২১ ও ২০২৩ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপও নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। এই শতকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠতে পারা মাত্র তৃতীয় দলও আর্জেন্টিনা।

এদিকে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে তিনটি ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। ১৯৯৮ সালে চিলির পর প্রথম দল হিসেবে কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব পেরিয়েছে তারা। পাশাপাশি ২০১০ সালে স্লোভাকিয়ার পর প্রথম অভিষিক্ত দল হিসেবে এবং ২০০৬ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে।

এবার দেখা যাক গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান

* ২৯ ম্যাচ খেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। আর্জেন্টিনার হয়ে তার আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ২০২।
* বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার শেষ ১৩ ম্যাচের সাতটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
* বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ১১টি নকআউট ম্যাচ অতিরিক্ত সময়ে খেলেছে আর্জেন্টিনা।
* অভিষেক বিশ্বকাপে নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে নিচের র‌্যাঙ্কিংয়ের দল কেপ ভার্দে (৬৭)।
* ২০২৬ বিশ্বকাপে অভিষেক হওয়া চার দলের (কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান) মধ্যে একমাত্র কেপ ভার্দেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

1

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

2

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

3

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই

4

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

5

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড

6

অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে পাঁচ বাহিনী

7

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহাল থাকবে, বললেন ট্রাম্প

8

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

9

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

10

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

11

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খ

12

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

13

মরক্কো যেভাবে চাপে ফেলল ব্রাজিলকে

14

৪ মে পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস

15

অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

16

ভালোবাসার নামে সব কিছু মেনে নেওয়া কি ঠিক?

17

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

18

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

19

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

20