অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা: স্কালোনি

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয় সত্ত্বেও দলের পারফরম্যান্সে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলো লাল কার্ড দেখায় ম্যাচে কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে তার দল।

ম্যাচ শেষে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, ‘শারীরিকভাবে শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেওয়া মোটেও সহজ ছিল না।’

স্কালোনি বলেন, ‘আমরা ভুগেছি। আমরা জানতাম, তারা খুবই শক্তিশালী ও শারীরিকভাবে দুর্দান্ত একটি দল। তারা আমাদের অনেক সমস্যায় ফেলেছে। সত্যি বলতে, আজ একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় আমরা ভাগ্যের সহায়তা পেয়েছি।’

স্কালোনি আরও বলেন, ‘আমাদের দলকে এখনও আরও উন্নতি করতে হবে। তবে জয় নিয়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দল যা করেছে, তা ঐতিহাসিক।’


৩-১ ব্যবধানে জয় পেলেও পুরো ম্যাচজুড়ে সুইজারল্যান্ডের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আর্জেন্টিনাকে। এর আগে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও নকআউট পর্বে নাটকীয় লড়াইয়ের পর জয় তুলে নিয়েছিল স্কালোনির দল।

ভিএআরের সিদ্ধান্তে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলো, আর তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর একজন বেশি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এবার আর্জেন্টিনার সামনে ইংল্যান্ডের চ্যালেঞ্জ। আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে দুই দলের শেষ চারের লড়াই। অন্যদিকে, মঙ্গলবার ডালাসে দ্বিতীয় ফাইনালিস্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কম

1

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

2

ইরানে আগামীকাল থেকে সব ব্যাংকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

3

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

4

নারী সংরক্ষিত আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপির

5

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

6

জাপান কোচের কাছে আর্জেন্টিনাই সেরা

7

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

8

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

9

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসীর হাতে আটক রিপন মিয়া

10

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

11

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

12

ঘটনার সময় আমি বাসায় ছিলাম না:কাঠগড়ায় গাজী নজরুল

13

বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকো

14

সংসদে আমাকে গালাগাল করা হয়েছে : রুমিন ফারহানা

15

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে হচ্ছে:

16

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

17

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

18

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড

19

ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান

20