অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মাঝপথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনিয়ার গাড়ি বিকল, মেরামত করেও টাকা নিলেন না মেকানিক

ছবি: সংগৃহীত



নিজ শহরে ছুটি কাটাতে গিয়ে এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। মাঝপথে হঠাৎ বিকল হয়ে যায় তার ব্যক্তিগত গাড়ি।

সাহায্যের জন্য ডাকা হয় স্থানীয় এক মেকানিককে (গ্যারেজের মিস্ত্রি)। কিন্তু গাড়ি মেরামতের পর যা ঘটেছে, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সান্তা রিতা এলাকায়। গাড়ির পেছনের একটি চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় কুনিয়া আর এগোতে পারছিলেন না।

তবে কাছাকাছি দূরত্বে থাকা একটি গ্যারেজের মেকানিক দ্রুত নতুন চাকা লাগিয়ে কুনিয়ার সমস্যার সমাধান করে দেন।

গাড়ি মেরামতের পর কুনিয়া বিল পরিশোধ করতে চাইলে মেকানিক টাকা নিতে অস্বীকৃতি জানান। মেকানিকের ভাষায়, কুনিয়া ফুটবল মাঠে যে আনন্দ দিয়েছেন, সেটাই তার কাছে যথেষ্ট।

তাই এই কাজের জন্য কোনো পারিশ্রমিক নিতে চাননি তিনি।
সেই মুহূর্ত পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন কুনিয়া। ভিডিওতে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘তিনি  (মেকানিক) বলছেন, আমি তাকে অনেক আনন্দ দিয়েছি। তাই আমার কাছ থেকে টাকা নেবেন না। আমি বারবার বিল পরিশোধ করতে চেয়েছি।

কিন্তু তিনি কিছুতেই টাকা নিতে রাজি নন।’
কুনিয়া বিষয়টি সেখানেই শেষ হতে দেননি। মেকানিকের এই আন্তরিকতার প্রতিদানস্বরূপ তিনি সরাসরি সেই গ্যারেজে যান এবং ভিডিওতে গ্যারেজের নানা সেবার কথা তুলে ধরেন। পাশাপাশি নিজের লাখো অনুসারীকে ওই গ্যারেজ ও মেকানিকের সেবা নেওয়ার আহ্বান জানান।

ভিডিওটি আপলোডের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীরা যেমন মেকানিকের উদারতার প্রশংসা করেছেন, তেমনি কুনিয়ার কৃতজ্ঞতাবোধকেও সাধুবাদ জানিয়েছেন। 

অনেকের মতে, ছোট একটি মানবিক কাজের প্রতিদান হিসেবে কুনিয়া এমন এক প্রচার চালিয়েছেন, যা কোনো ছোট ব্যবসার জন্য বড় ধরনের বিজ্ঞাপনের সমান।

নিজের প্রথম বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৩ গোল করেন কুনিয়া। গোলের পর তার ‘সার্ফিং সেলিব্রেশন’ বেশ জনপ্রিয় হয়ে ওঠে। শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ব্রাজিল। 

ব্রাজিলের ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে নিজ শহরে ছুটি কাটাতে যান কুনিয়া। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য শিগগিরই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

1

ইতালিতে ভাই হত্যা, নেপথ্যে দুই স্ত্রীর চক্রান্ত

2

মেসি এত ভালো খেলে কেন, প্রশ্ন ব্রাজিল সমর্থক বুবলীর

3

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

4

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

5

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

6

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কী ছিল সেই ব্যাগে?

7

অ্যানথ্রপিকের ক্লদ ফেবল-৫ উন্মুক্ত

8

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

9

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

10

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

11

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

12

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসরের নামাজ আদায়

13

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

14

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

17

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

18

ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি

19

ইরান-ইসরায়েল যুদ্ধের পর নতুন সমীকরণ

20