অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে: স্কালোনি

ছবি: সংগৃহীত

 ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

নিজ শহর পুজাতোতে কয়েকদিন কাটিয়ে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হওয়ার পর ইনস্টাগ্রামে দেওয়া ওই বার্তায় স্কালোনি লেখেন, ‘আমি দুঃখিত, তোমাদের জন্য আরেকটি বিশ্বকাপ এনে দিতে পারলাম না।’ পোস্টটি প্রকাশের পরপরই লাখো সমর্থক তার প্রতি সমর্থন ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের। 

স্কালোনি জানান, ফাইনালের পর তার অনুভূতিতে ছিল একসঙ্গে দুঃখ ও আনন্দ, অশ্রু ও হাসি, হতাশা ও শান্তির মিশেল। তিনি আরও বলেন, নিজের স্ত্রীকে তিনি প্রায়ই আর্জেন্টিনা দলের ফুটবলারদের ‘আমার যোদ্ধারা’ বলে উল্লেখ করেন।

বার্তার এক পর্যায়ে বিশ্বকাপ চলাকালে সমালোচনাকারীদের উদ্দেশেও মন্তব্য করেন স্কালোনি। তিনি লেখেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কাছ থেকে বারবার কঠিন সমালোচনা সহ্য করতে হয়েছে।’ তার মতে, এসব প্রতিকূলতা অতিক্রম করাই দলের জন্য সবচেয়ে বড় অর্জন এবং সেটিই প্রকৃত ট্রফি।

তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পর্দার আড়ালে কাজ করা কর্মীদের অবদানের কথাও উল্লেখ করেন, যারা প্রতিনিয়ত দলের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে কাজ করেছেন।

বার্তার শেষাংশে স্কালোনি লেখেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।’ এই বাক্যটিও দ্রুত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে, স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আলোচনা নতুন করে শুরু হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। যদিও তিনি এখনো চুক্তি নবায়ন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দিতে আগ্রহী বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

1

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

5

খেলা দেখে ফেরার পথে মারধর, প্রাণ গেল যুবকের

6

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

7

পার্থকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

8

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

9

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

10

শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

11

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

12

ক্যারিয়ারে সাফল্য নাকি ব্যক্তিগত সময়—কোনটি বেশি জরুরি?

13

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

14

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

15

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

16

বাবাকে স্মরণ করে ফাহমিদার আবেগঘন বার্তা

17

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

18

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

19

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

20