অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের শেষ ষোলোয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো-লাম ইয়ামালরা। ম্যাচকে সামনে রেখে উভয় দলের কোচই সতর্ক।

উভয় দলের তারকা খেলোয়াড়দের সমীহ করে দলের কৌশল সাজাচ্ছেন কোচরা। তাই বিশ্বকাপে তেমন জ্বলে না উঠলেও মুহূর্তেই ব‍্যবধান গড়ে দেওয়ার সামর্থ‍্য থাকায় পর্তুগিজ মহাতারকার ব‍্যাপারে দলকে সাবধান করে দিয়েছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে।  

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি। খবর ডিয়ারিও এএস

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানোর অনেক বড় ভক্ত।

দৃঢ়সংকল্প, অক্লান্ত, অনুকরণীয় এক আদর্শ সে। ফুটবলার হিসেবে প্রতিটা পরিস্থিতিতেই তাকে নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। সে মুহূর্তেই ব‍্যবধান গড়ে দিতে পারে। আমরা ম‍্যান টু ম‍্যান মার্কিং করব না।

তবে কিছু জায়গায় সে থাকলে আমাদের সাবধান থাকতে হবে।’
সে না খেললে আমার ভালো লাগত। তবে সে খেলবে। আমরা মাঠে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজনকে দেখব বলে যোগ করেন এই স্প্যানিশ কোচ।

রোনালদোকে সামাল দেওয়ার দায়িত্ব পড়তে পারে স্পেনের তরুণ সেন্টার ব‍্যাক পাউ কুবার্সির কাঁধে।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল উপহার দিলেও রোনালদোর মতো একজনকে কী তিনি সত‍্যিই সামাল দিতে পারবেন? এমন প্রশ্ন উঠাই স্বাভাবিক। এতে স্পেন কোচের সাফ জবাব, এমেরিক লাপোর্তেকে নিয়ে ঠিকই পারবেন কুবার্সি।
ফুয়েন্তে আরো বলেন, ‘আপনি রোনালদোর বিপক্ষে কখনো অসাবধান হতে পারবেন না। যেমনটা লামিন (ইয়ামাল) কিংবা (মিকেল) ওয়াইরসাবালের ক্ষেত্রে। তবে নিজের খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে। পাউ ও লাপোর্তে দুইজনই দারুণ দৃঢ়তা দেখিয়েছে। ওরা ব‍্যতিক্রমী এবং যেকোনো প্রতিপক্ষকে সামাল দিতে পারে। আমি মনে করি, ওরা পরিস্থিতি সামাল দিতে পারবে।’

শেষ ষোলোর ম‍্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ১টায় (এএম) পর্তুগালের মুখোমুখি হবে স্পেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

1

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

2

বিশ্বকাপে লাল কার্ড খাওয়ার রেকর্ডে শীর্ষে ব্রাজিল

3

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

4

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

5

জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক অরল্যান্ডো গিল

6

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

7

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

8

বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্ক স্থিতিশীলতার প্রতীক : পুত

9

দারুণ প্রত্যাবর্তনে জর্ডানকে হারিয়ে নকআউটে আলজেরিয়া

10

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

11

মধ্যস্থতার মাধ্যমে ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব : আইনমন্ত্রী

12

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

13

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

14

‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল, স্বাগত জানিয়ে ফিফাকে সতর

15

শাকিরার গানে জমে উঠল বিশ্বকাপ উদ্বোধন

16

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

17

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

18

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

19

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

20