ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন তৃণমূলে যাচ্ছেন না দেব, থাকছেন মমতার সাথেই

এই প্রশ্নও উঠেছিল যে, দেব কি মমতাকে ছেড়ে শুভেন্দুর হাত ধরবেন! |সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব নতুন রাজনৈতিক সমীকরণে যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নতুন তৃণমূলে যোগ দেওয়ার জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার রাজনৈতিক আনুগত্য এখনও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই রয়েছে।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটি প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন অটুট থাকবে। তিনি নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতিতে সক্রিয় থাকবেন, ততদিন তিনি তার সঙ্গেই থাকবেন।

তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট কোনো মন্তব্য করতে চাননি দেব। তিনি বলেন, আগামী দিনে কী ঘটবে তা এখনই বলা সম্ভব নয়, কিন্তু বর্তমান অবস্থানে তিনি মমতার নেতৃত্বেই আস্থা রাখছেন।

সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় এক মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক সভায় অংশ নেওয়াকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে দেব ব্যাখ্যা দেন, তিনি ঘাটালের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে এসব বৈঠকে অংশ নিয়েছেন।

তার ভাষ্য, যারা তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণ করাই তার দায়িত্ব। তাই রাজনৈতিক আলোচনা নয়, বরং ঘাটালের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।

দেব জানান, বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্যা সমস্যায় ভোগা ঘাটাল অঞ্চলের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, যে প্রকল্পের স্বপ্ন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল, সেটি বর্তমান সরকারের উদ্যোগে দ্রুত বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, ২০১৪ সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন তিনি। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

রাজনৈতিক সৌজন্যের বার্তা দিয়ে দেব বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে উন্নয়নমূলক বিষয়ে কাজ করাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব। তাই জনগণের স্বার্থে তিনি সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে প্রস্তুত।

দেবের এই বক্তব্যের মাধ্যমে তার রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান সময়ে তার অগ্রাধিকার রাজনীতি নয়, বরং ঘাটালের উন্নয়ন এবং মানুষের স্বার্থ রক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

1

প্রতিকূলতার মাঝেও মেধার ঝলক

2

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে কাতার-পাকিস্তানের জরুরি

3

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

4

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

5

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

6

তারুণ্যের ভিড়ে বিশ্বকাপে নজর কাড়বেন ৮ ‘বয়স্ক’ ফুটবলার

7

তিন দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

8

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

9

দেশের পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

12

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

13

উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক ডেভিস

14

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

15

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

16

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

17

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

18

সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

19

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

20