প্রকাশ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৭ পিএম |অনলাইন সংস্করণ
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে ৪৮টি দেশের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ৩৯ দিনের ফুটবল উৎসব। বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে দলগুলো মাঠে নামলেও শিরোপার পাশাপাশি থাকছে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারও।
গ্রুপপর্ব শেষে ৪৮ দলের লড়াই ধাপে ধাপে নেমে আসবে ৩২, ১৬, ৮ এবং শেষ পর্যন্ত দুই ফাইনালিস্টে। আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে নতুন বিশ্বচ্যাম্পিয়নের হাতে উঠবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি।
ফিফার ঘোষণা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৪ কোটি টাকারও বেশি। ২০২২ কাতার বিশ্বকাপে এই অর্থ ছিল ৪২ মিলিয়ন ডলার। অর্থাৎ এবার চ্যাম্পিয়নদের পুরস্কার বেড়েছে ৮ মিলিয়ন ডলার।
শুধু চ্যাম্পিয়নই নয়, রানার্সআপ দলও পাবে বড় অঙ্কের অর্থ। ফাইনালে হেরে যাওয়া দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অধিকারকারী দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১৯ মিলিয়ন ডলার। শেষ ষোলো বা প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া আটটি দল পাবে ১৫ মিলিয়ন ডলার করে।
অন্যদিকে ১৭তম থেকে ৩২তম অবস্থানে থাকা দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার করে। এমনকি গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দলও খালি হাতে ফিরবে না; তাদের প্রত্যেকের জন্য বরাদ্দ রয়েছে ৯ মিলিয়ন ডলার।
এবারই প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। নতুন এই ফরম্যাটে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
বিশ্বকাপকে ঘিরে অর্থনৈতিক প্রভাবও হতে যাচ্ছে রেকর্ড গড়ার মতো। বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপ বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ৮০.১ বিলিয়ন ডলারের উৎপাদনমূল্য যোগ করবে। একই সঙ্গে ফিফার চার বছরের আয় প্রায় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা ২০২২ কাতার বিশ্বকাপ চক্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং ইতিহাসের অন্যতম লাভজনক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ক্রীড়া আয়োজন হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের
1
অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল
2
ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি
3
নকআউটে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হতে পারে
4
ড.ইউনুসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানম
5
শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা
6
এক বন্দরেই ২৪ ঘন্টায় ১২ বার হামলা
7
তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া
8
জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প
9
হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে হেনস্তা
10
পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া
11
ইরানের খার্গ দ্বীপের কাছে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা
12
মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য
13
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের
14
চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
15
রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো
16
আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প
17
ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন