ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম

পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী হালখাতার প্রতীকী গুরুত্ব তুলে ধরে জাতীয় জীবনের বকেয়া সংস্কার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির আয়োজিত পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, পয়লা বৈশাখে ব্যবসায়ীরা যেমন হালখাতা খুলে পুরনো দেনা-পাওনা পরিশোধ করেন, তেমনি রাষ্ট্রেরও উচিত জনগণের কাছে থাকা সব বকেয়া পরিশোধ করা। তাঁর মতে, জাতীয় জীবনের সবচেয়ে বড় বকেয়া হলো “জুলাই সনদ”, যা এখনো বাস্তবায়িত হয়নি।

নাহিদ ইসলাম বলেন, দেশে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে এবং সরকার গঠিত হয়েছে—কিন্তু জনগণ এখনো কাঙ্ক্ষিত সংস্কার পায়নি। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় অমান্য করা হচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা স্পষ্ট। তার ভাষায়, সংস্কার বাস্তবায়ন না হওয়ায় জনগণের “রক্তের ঋণ” এখনো পরিশোধ হয়নি।

নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে—এই আত্মত্যাগকে সম্মান জানাতে হলে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদির কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে এসব অধ্যাদেশ নতুন করে বিল আকারে সংসদে এনে আইনে পরিণত করা হবে।

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা গণভোটের রায় অমান্য করার চেষ্টা করছে, তাদের দ্রুত সেই অবস্থান থেকে সরে এসে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। নতুন বছরের অঙ্গীকার হিসেবে তিনি এই বকেয়া পরিশোধের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

1

বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

2

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

3

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

4

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

5

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

6

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

7

রমজানের কাজা রোজা থাকলে আশুরার রোজা রাখা যাবে কি

8

ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

9

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

10

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

11

পৃথিবীর দিন ক্রমেই বড় হচ্ছে

12

রান্নার ঝামেলা ছাড়াই ১০ মিনিটে বানিয়ে নিন ৭ পুষ্টিকর খাবার

13

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া উচিত ইসরায়েলের: জ্বালানিমন্ত্রী

16

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

17

রাজধানীর ১২০ স্থানে বসছে এআই সিগন্যাল ও ক্যামেরা

18

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

19

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

20