ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

নির্মাতা আলী জুলফিকার জাহেদী ও সিনেমার পোস্টার

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রক্তছায়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন অর্জন যোগ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকোলেড গ্লোবাল চলচ্চিত্র প্রতিযোগিতা-এর মে ২০২৬ আসরে সিনেমাটি ‘অ্যাওয়ার্ড অব রিকগনিশন’ সম্মাননা লাভ করেছে।

এই পুরস্কার পেয়েছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি ‘পরিচালনা’ এবং ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’—দুই বিভাগেই স্বীকৃতি অর্জন করেন।

দুই দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীন চলচ্চিত্র, তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য নির্মাণগুলো মূল্যায়ন করা হয়। বিচারকমণ্ডলী নির্মাণশৈলী, গল্প বলার ধরণ, সৃজনশীলতা ও কারিগরি মানের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।

এর আগে ‘রক্তছায়া’ পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এও পুরস্কার অর্জন করেছিল। পাশাপাশি সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও মনোনীত হয়েছে, যা এর আন্তর্জাতিক স্বীকৃতি আরও বাড়িয়েছে।

মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী এই সিনেমার গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহেদী। এতে মানবমনের জটিলতা, সম্পর্কের টানাপোড়েন এবং বাস্তবতার বিভিন্ন স্তর তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন রুনা খান, আমান রেজা, রাফাহ নানজেবা তোরসা এবং সঞ্চিতা দত্ত। এটি প্রযোজনা করেছে অ্যাড্রিয়ান প্রোডাকশনস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

1

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

2

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

3

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

4

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

5

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

6

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

7

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

8

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

9

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

10

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

11

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

12

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

13

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

14

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

15

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

16

শর্তের ব্যাপারে অনড় ইরান

17

রামিসা হত্যাকাণ্ড: জবানবন্দির পর অসুস্থতার ভান করলেন অভিযুক্

18

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

19

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

20