অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন ইরানের

 ‘কাওসার-১’ স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান যা উন্নত প্রযুক্তির।  ৩০ আগস্ট এটিকে সফলভাবে উন্মোচন করা হয়। এ সময় ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ উপস্থিতি ছিলেন।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সালারিয়েহ নিশ্চিত করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে নির্মিত উপগ্রহের দ্বিতীয় মডেলটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর কাওসার-১ এবং হোদোদ উপগ্রহগুলো সয়ুজ লঞ্চার ব্যবহার করে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছিল। এক বছরেরও কম সময়ের মধ্যে আপগ্রেড করা কাওসারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। কাওসার-১ এর আপগ্রেড ভার্সনের ওজন ৫০ কিলোগ্রাম এবং এটি ৫০০ কিলোমিটার সূর্য-সমকালীন কক্ষপথে স্থাপন করা হবে।

নতুন উপগ্রহটি কাওসার-১ এবং হোদোদের মিশনগুলোকে একত্রিত করবে, যার মধ্যে রিমোট সেন্সিং, ইন্টারনেট অফ থিংস, নির্ভুল কৃষি এবং ম্যাপিংয়ের প্রয়োগ রয়েছে। সালারিয়েহ জোর দিয়ে বলেন, কাওসার হলো ইরানের বেসরকারি খাত দ্বারা নির্মিত প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ।

তিনি বলেন, দ্বিতীয় সংস্করণে ইমেজিং এবং টেলিযোগাযোগ পেলোডগুলোর পাশাপাশি ডেটা ম্যানেজমেন্ট কোড এবং অ্যালগরিদমের আপগ্রেড অন্তর্ভুক্ত রয়েছে যা প্রথম মিশন থেকে প্রাপ্ত অগ্রগতির প্রতিফলিত রূপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

1

‘আমি মিথ্যা বলব না, এখনও কষ্ট হচ্ছে’, বিশ্বকাপের পর এমবাপ্পে

2

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

3

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

4

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

5

আজ বিশ্ব মা দিবস

6

ঈদুল আজহা: কোরবানির ঈদের তাৎপর্য ও গুরুত্ব

7

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইউরোপীয় ইউনিয়

8

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

9

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

10

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

11

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

12

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

13

ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে অনুমতি পেলেন কেপ ভার্দের গোলরক্ষক

14

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

15

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

16

বর্ণবাদী মন্তব্য ঘিরে বিতর্কে ট্রাম্প

17

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৬ জনের মৃত্যু

18

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

19

ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির ট্রাকসেল শুরু

20