আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত হওয়া আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আলোচনা মূলত কারিগরি পর্যায়ের হবে এবং শিগগিরই পুনরায় কার্যক্রম শুরু হতে পারে।
ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, আলোচনা আগামী সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, এটি সম্ভবত সোমবার, মঙ্গলবার বা বুধবারের যেকোনো দিন থেকে শুরু হতে পারে।
তবে তিনি আলোচনার নির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি। ফলে কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।
এর আগে বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা চলছিল, যা সাম্প্রতিক সময়ে স্থবির হয়ে পড়ে। নতুন করে আলোচনা শুরু হলে দুই দেশের সম্পর্কের উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন