ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও |সংগৃহীত

রান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধে সোমবারই একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে।

সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের রুবিও বলেন, “গত রাতে কিছু অগ্রগতির খবর আসার কথা ছিল। সেটি আজও আসতে পারে। তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করাই ভালো।”

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচল স্বাভাবিক করা এবং গুরুত্বপূর্ণ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রস্তাব রয়েছে। রুবিওর দাবি, এই উদ্যোগের পক্ষে উপসাগরীয় দেশগুলোরও ব্যাপক সমর্থন রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যেসব দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি, তারা সবাই বুঝেছে—এটি শুধু যৌক্তিক নয়, বরং বৈশ্বিক স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পারমাণবিক কর্মসূচি নিয়েও ইরান একটি “বাস্তব, গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট সময়সীমাভিত্তিক” আলোচনায় অংশ নেবে।

ভারত সফরের অংশ হিসেবে রুবিও পরে আগ্রা সফরে যাচ্ছেন। উত্তর ভারতের ঐতিহাসিক এই শহরটি বিশ্ববিখ্যাত তাজমহলের জন্য পরিচিত।

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে অতিরিক্ত আশাবাদ না দেখানোর আহ্বান জানান। তিনি আলোচকদের কোনো ধরনের তাড়াহুড়ো না করার নির্দেশ দেন।

ট্রাম্পের অবস্থান প্রসঙ্গে রুবিও বলেন, “তিনি তাড়াহুড়ো করছেন না। তিনি কোনো খারাপ চুক্তি করবেন না এবং দুর্বল সমঝোতাও মেনে নেবেন না।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। জবাবে ইরান অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে গত ৮ এপ্রিল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

এদিকে ইসরাইলের নিরাপত্তা ইস্যুতেও স্পষ্ট অবস্থান জানিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেন, “ইসরাইলের সবসময় আত্মরক্ষার অধিকার রয়েছে।”

হিজবুল্লাহর সম্ভাব্য হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যদি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় বা তার প্রস্তুতি নেয়, তাহলে ইসরাইলের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। যুদ্ধবিরতির সময়েও এই অধিকার বহাল থাকে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

1

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

2

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

3

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডা

4

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

5

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

6

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

7

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ইরানের

8

দেশে হামের উপসর্গে আরও এক মৃত্যু

9

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

10

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

11

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

12

এক মেসিতেই ভাগ্য বদল ইন্টার মায়ামির

13

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

14

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করল আদালত

15

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

16

ঈদে পশুর হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বিশেষ বুথ বসানোর নির্দ

17

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

18

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

19

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

20