ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরাইলের গোপন গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হেনেছিল ইরানি ক্ষেপণাস্ত্র

তেল আবিবের একটি আবাসিক এলাকায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একটি অত্যন্ত গোপন সামরিক গোয়েন্দা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও ঘটনাটি প্রথমে একটি সাধারণ বিস্ফোরণ হিসেবে সামনে আসে, পরবর্তীতে এর প্রকৃত লক্ষ্য নিয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন-ইসরাইল যৌথ বাহিনীর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। স্পাইটকের বরাত দিয়ে ইসরাইলের প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ক্যালক্যালিস্টেক ডটকম জানায়, ওই হামলার মূল লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা কেন্দ্র।

সে সময় তেল আবিবের লেভ হা’ইর এলাকায় শক্তিশালী বিস্ফোরণে একটি বহুতল আবাসিক ভবন ধ্বংস হয় এবং আশপাশের কয়েকটি স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় ফিলিপাইনের নাগরিক মেরি অ্যান ভেলাসকুয়েজ দে ভেরা নিহত হন বলে উল্লেখ করা হয়েছে।

নতুন প্রতিবেদনে দাবি করা হয়, বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে অল্প দূরত্বেই ইসরাইলের জাতীয় ভূ-স্থানিক গোয়েন্দা প্রতিষ্ঠান বা ‘জিওইন্ট’ ঘাঁটি অবস্থিত ছিল, যা ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৯৯০০’-এর অংশ হিসেবে কাজ করে।

এই ইউনিটটি মূলত স্যাটেলাইট, ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভৌগোলিক ও অবস্থানভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে। যুদ্ধক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ, মানচিত্র তৈরি এবং অপারেশন পরিকল্পনায় এই ইউনিটের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানি একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি ওই সংবেদনশীল স্থাপনার আশপাশে আঘাত হানে। এতে গোপন গোয়েন্দা অবকাঠামোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ কঠোর সেন্সরশিপ আরোপ করে এবং ওই গোপন ঘাঁটি বা এর ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, তেল আবিবের ঘনবসতিপূর্ণ এলাকায় এমন একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থাকা সাধারণ নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এই হামলা ইরান-ইসরাইল উত্তেজনাকে আরও নতুন মাত্রা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রতিবেদনের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ঘটনার প্রকৃত লক্ষ্য ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

1

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

2

আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

3

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

4

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

5

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

6

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

7

বেঞ্চে বসেই কাটছে বিশ্বকাপ, অসন্তুষ্ট নেইমার

8

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

9

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

10

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

11

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

12

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

13

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

14

বিদায়ের পরও শান্তির বার্তা, হৃদয় ছুঁয়ে গেল ইরান

15

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

16

সোনার দাম কমল ভরিতে ২১৫৮ টাকা

17

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

18

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

19

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

20