ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ হজের রোডম্যাপ প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র হজ কার্যক্রমের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এই রোডম্যাপ ঘোষণা করা হয়।

এর আগে ২৯ মে সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে। সেই অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন এবং সৌদি কর্তৃপক্ষের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ গ্রহণ করেন।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করার কথা রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে পবিত্র হজ

এছাড়া সৌদি আরবে হজ ব্যবস্থাপনার খরচ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটের মাধ্যমে ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করা যাবে। আবাসন, তাঁবু, ক্যাটারিং, পরিবহনসহ বিভিন্ন সেবার চুক্তি ২০২৬ সালের ২৯ জুলাই থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। একই সঙ্গে বিমান সংস্থাগুলোর সঙ্গে চুক্তি ও ডকুমেন্টেশন সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে, যাতে ২০২৭ সালের হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

1

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

2

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

3

আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না : মাশরাফি

4

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

5

বিএসএফের ধারাবাহিক আইন লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ

6

নুয়েনের লড়াই এখনো থামেনি

7

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

8

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

9

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

10

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

11

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

12

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

13

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

14

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

15

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

16

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

17

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

18

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

19

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

20