অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

ছবি: সংগৃহীত





যুদ্ধ থামিয়ে চুক্তি করার লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই চুক্তি হওয়া ‘খুবই সম্ভব’ বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা প্রবল। তবে যদি আলোচনা ব্যর্থ হয় দেশটিতে আবারও বোমা হামলা চালানো হবে। এবারের আক্রমণের তীব্রতা হবে অনেক বেশি। খবর এএফপির। 

স্থানীয় সময় বুধবার (৬ মে) হরমুজ প্রণালি খুলে দেওয়ার সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবান এখন খুবই প্রবল। তবে ইরান যদি পূর্বনির্ধারিত শর্ত মেনে নিতে অস্বীকার করে, আবারও বোমা হামলা শুরু হবে; যা হবে অনেক উচ্চ পর্যায়ের ও শক্তিশালী।

ট্রাম্প আশাবাদী হলেও ইরান এখনও নতুন মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন নৌ-অবরোধ ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে ‘আত্মসমর্পণ’ করতে বাধ্য করার চেষ্টা করছে। 

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, মার্কিন প্রস্তাবটি এখনও পর্যালোচনার অধীনে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে জানানো হবে।

একদিকে আলোচনার আবহ থাকলেও সংঘাতের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দর অবরোধ অমান্য করার চেষ্টা করায় একটি তেলের ট্যাংকারে গোলাবর্ষণ করে সেটির রাডার অচল করে দিয়েছে তাদের যুদ্ধবিমান। অন্যদিকে, বৈরুতের দক্ষিণ শহরতলীতে হামলা চালিয়েছে ইসরায়েল। যাতে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

সম্ভাব্য চুক্তির খবরে বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যমে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই গতিশীলতা অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তবে ইরানের সাধারণ মানুষের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে; কেউ কেউ বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলা ভূমিকম্পে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

1

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

2

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

3

আইপিএলে একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

4

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

5

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

6

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

7

আমরা হরমুজের নিয়ন্ত্রণ নিচ্ছি:বললেন ট্রাম্প

8

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

9

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

10

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

11

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করার সিদ্ধান্ত

12

শিশুদের জন্য বই লিখলেন জামাল মুসিয়ালা

13

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

14

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

15

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ২২৮ স্থাপনা ক্ষতিগ

16

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

17

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

18

এক মেসিতেই ভাগ্য বদল ইন্টার মায়ামির

19

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

20