ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

ফাইল ছবি

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন চারপাশ ভ্যাপসা গরমে ভরে থাকে, তখন চুলের সমস্যাও বেড়ে যায় কয়েকগুণ। ধুলোবালি, ঘাম আর আর্দ্রতার কারণে চুলে খুশকি, রুক্ষতা ও ডগা ফাটা সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে চুলের অতিরিক্ত যত্ন নেওয়া জরুরি হয়ে পড়ে।

গরমে বাইরে বের হওয়ার আগে চুল ও স্ক্যাল্পে হালকা সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কিছুটা সুরক্ষা দিতে সাহায্য করে।

এছাড়া গরমে খোলা চুল না রেখে বেঁধে রাখা ভালো। স্কার্ফ বা টুপি ব্যবহার করলে ধুলো ও সরাসরি রোদ থেকে চুল রক্ষা পায় এবং অস্বস্তিও কমে।

চুলের যত্নে শ্যাম্পুর সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নারকেল, শিয়া বাটার বা আর্গান অয়েল বেজড শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। শ্যাম্পু সরাসরি চুলে না লাগিয়ে প্রথমে স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করে ফেনা তৈরি করে পরে চুলে লাগিয়ে ধুয়ে ফেললে চুল কম রুক্ষ হয়।

গরমে ঘাম ও আর্দ্রতার কারণে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করেন, তবে এটি চুলকে আরও শুষ্ক করে তুলতে পারে। তাই সপ্তাহে তিনবারের বেশি শ্যাম্পু না করার পরামর্শ দেওয়া হয়। প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে।

চুলের পুষ্টি ধরে রাখতে নারকেল, অলিভ ও আমন্ড অয়েল দিয়ে নিয়মিত তেল ম্যাসাজ করা উপকারী। সাত থেকে চৌদ্দ দিন পরপর হালকা তেল ম্যাসাজ করলে চুলের গোড়া শক্ত হয় এবং রুক্ষতা কমে।

অনেক সময় গরমের কারণে চুল ছোট করে কেটে নেওয়া সুবিধাজনক হতে পারে, এতে চুল সামলানো সহজ হয় এবং গরমেও আরাম পাওয়া যায়।

দীর্ঘ চুল সারাক্ষণ বেঁধে রাখাও ঠিক নয়। এতে স্ক্যাল্পে ঘাম জমে চুল দুর্বল হয়ে যেতে পারে। মাঝে মাঝে চুল খুলে বাতাসে শুকাতে দেওয়া উচিত। পাশাপাশি ভেজা চুল কখনোই শক্ত করে বাঁধা ঠিক নয়, এতে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

চুলের যেকোনো বড় সমস্যায় বিশেষজ্ঞ চর্ম ও চুল প্রতিস্থাপন চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। তারা চুলের অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসা ও যত্নের নির্দেশনা দিতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

1

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

2

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

3

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

4

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

5

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

6

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

7

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

8

মৃত্যুদণ্ডে পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

9

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

10

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

11

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

12

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে

13

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

14

তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

15

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

16

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

17

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

18

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

19

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

20