অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির কারণে দোকানে আশ্রয় নিয়ে যেভাবে বনে গেলেন কোটিপতি

হঠাৎ বৃষ্টির কারণে একটি দোকানে আশ্রয় নেন এক নারী। সময় কাটানোর জন্য কিনে নেন একটি স্ক্র্যাচ কার্ডের বুকলেট। আর সেই খেলা বদলে দেয় তাঁর ভাগ্য। চীনের ইউনান প্রদেশের ইউশি শহরে ঘটনাটি ঘটে। 

মাত্র ষষ্ঠ টিকিটেই উঠে আসে দশ লাখ ইউয়ানের পুরস্কার, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ বলছেন, এটি যেন চীনা প্রবাদ— “পানি সৌভাগ্য বয়ে আনে”—এর বাস্তব উদাহরণ। অনেকে আবার মজা করে লিখেছেন, “বৃষ্টি নামলেই এবার লটারির দোকানে ছুটব।”

দোকানমালিকের ভাষ্য, ওই নারী প্রায় ৯০০ ইউয়ান খরচ করে পুরো একটি বুকলেট নিয়েছিলেন, যেখানে ছিল প্রায় ৩০টি টিকিট। 

এর মধ্যে এক টিকিটেই লেগে যায় বড় পুরস্কার। ভাগ্যবান সেই নারী বলেন, “মুহূর্তেই হাত-পা কাঁপছিল, বিশ্বাসই হচ্ছিল না।”

পুরস্কার যাচাইয়ের পর লটারির নিয়ম মেনে অর্থ হাতে পান তিনি। কৃতজ্ঞতা জানাতে দোকানমালিককে দেন নগদ অর্থভর্তি লাল খাম ও একটি রেশমি ব্যানার। 

তবে তিনি নিজে বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি। তাঁর ভাষায়, “আমি তো দেখি অনেকে কয়েক কোটি ইউয়ান জেতে। তার তুলনায় আমার জেতা তেমন বড় কিছু নয়। তাই চুপচাপ কাজে ফিরে গেছি।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

1

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

2

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

3

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

4

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

5

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

6

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

7

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

8

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

9

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

10

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

11

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

12

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

13

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

14

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

15

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

16

গণতন্ত্রকে সুসংগঠিত করতে কাজ করবে নারী এমপিরা

17

আজ বিশ্ব মা দিবস

18

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

19

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

20