অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

মিস ইউনিভার্সের ৭৪তম আসর নভেম্বরে থাইল্যান্ডে বসতে যাচ্ছে । এ আয়োজনে এবার ফিলিস্তিনের হয়ে অংশ নিতে যাচ্ছেন মডেল নাদিন আইয়ুব। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফিলিস্তিনি সুন্দরী এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 সোমবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের মিস ইউনিভার্সে নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এবারের আসর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিস ইউনিভার্স বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানায় এবং এতে বৈচিত্র্য, সাংস্কৃতিক আদানপ্রদান ও নারীর ক্ষমতায়ন উদযাপিত হয়।

নাদিন আইয়ুব একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল। বিবৃতিতে তাকে টিকে থাকা ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নেবে। চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে।

আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, নাদিন ২০২২ সালে মিস ফিলিস্তিন নির্বাচিত হন। গত বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হতে চান।

নাদিন লিখেছেন, ‘প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে আমি সম্মানিত। ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় একের পর এক হৃদয়বিদারক ঘটনা ঘটছে। আমি তাদের কণ্ঠস্বর হতে চাই, যারা নীরব থাকতে অস্বীকার করেছে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধি। আমি চাই, সারাবিশ্ব জানুক আমাদের শক্তিমত্তার কথা। আমাদের জীবন শুধু দুর্দশার নয়—আমরা সহনশীলতা, আশাবাদ ও মাতৃভূমির প্রতীক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

1

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

4

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

5

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

6

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

7

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

8

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩৪

9

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

10

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

11

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

12

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

13

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

14

“হাসপাতালই এখন রোগীর মতো”—সংসদে রুমিন ফারহানা

15

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

16

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

17

ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকার লেনদেন

18

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

19

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

20