ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণ শেষে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল ভবনগুলো বছরের পর বছর ব্যবহার না হওয়ার বিষয়টি উঠে আসার পর তিনি এ নির্দেশনা দেন।

প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেটকুমিল্লা–তে আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

এ ঘটনার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

বৈঠকে সংশ্লিষ্টদের দ্রুত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আগামী ২ জুন ২০২৬ সালের মধ্যে বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল–এর কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে আংশিক চালু থাকা ৫০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর অধীনে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দ্রুত চালুর নির্দেশও দেওয়া হয়েছে।

অন্যদিকে, নীলফামারী সদর উপজেলায় নির্মাণাধীন ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, উত্তরাঞ্চলে বিশেষায়িত চিকিৎসা অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতির কারণে জটিল রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তার মতে, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল চালু হলে এটি উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

1

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

2

পার্থকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

3

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

4

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

5

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

6

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

7

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

8

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

9

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

10

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

11

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

12

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

13

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না: ট্রাম্প

14

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামকে গ্রেফতার

15

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

16

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

17

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

18

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

19

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে জেনে নিন আদর্শ তাপমাত্রা

20