ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়

ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা পরিষদের বিপুল অঙ্কের অর্থ ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলাম একক সিদ্ধান্তে প্রায় ৬২ কোটি টাকার এফডিআর ভেঙে পে-অর্ডার আকারে নিজের জিম্মায় রেখেছেন বলে জানা গেছে। বিষয়টি ইতোমধ্যে প্রশাসনিক মহলে তুমুল আলোচনা সৃষ্টি করেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৬ এপ্রিল তিনি একযোগে ১৪টি ব্যাংকে চিঠি পাঠিয়ে বিভিন্ন মেয়াদি আমানত (এফডিআর) ভেঙে ফেলার নির্দেশ দেন। সংশ্লিষ্ট ব্যাংকগুলো সেই নির্দেশনা অনুযায়ী অর্থ ছাড় করে জেলা পরিষদের অনুকূলে পে-অর্ডার ইস্যু করে। তবে অভিযোগ রয়েছে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই।

নিয়ম অনুযায়ী, জেলা পরিষদের এফডিআর ভাঙতে হলে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি বাধ্যতামূলক। একইসঙ্গে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা বিদ্যমান অ্যাকাউন্ট পরিবর্তনের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করেই সিইও এই পদক্ষেপ নিয়েছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

এদিকে, সিইও নজরুল ইসলাম অনিয়মের বিষয়টি আংশিক স্বীকার করে দাবি করেছেন, কম সুদ ও ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরিয়ে “গ্রিন জোন” বা নিরাপদ ব্যাংকিং ব্যবস্থায় স্থানান্তরের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রশাসকের জ্ঞাতসারেই এই সিদ্ধান্ত হয়েছে এবং অর্থ প্রতিষ্ঠানের হিসাবেই জমা দেওয়া হবে।

তবে জেলা পরিষদের প্রশাসক এই দাবিকে অস্বীকার করে জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা ছিল না এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, এভাবে একক সিদ্ধান্তে সরকারি তহবিলের অর্থ স্থানান্তর বা নিজের নিয়ন্ত্রণে রাখা সম্পূর্ণ বেআইনি। এতে যেমন প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়, তেমনি পে-অর্ডার হারানো বা অপব্যবহারের ঝুঁকিও থাকে।

পুরো ঘটনায় প্রশাসনিক জবাবদিহিতা, আর্থিক স্বচ্ছতা এবং সরকারি নীতিমালা অনুসরণের প্রশ্ন আবারও সামনে এসেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

1

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

2

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

3

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

4

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

5

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

6

আরো ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান

7

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

8

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

9

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

10

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

11

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

12

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

13

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

14

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

15

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

16

ইসরাইলের নতুন আমদানি কড়াকড়িতে গাজায় তীব্র খাদ্য সংকট

17

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

18

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

19

তাইওয়ানে চীনের গুপ্তচরবৃত্তি

20