ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে তিনি সড়কপথে বগুড়ায় পৌঁছান। এর আগে ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি।

দিনব্যাপী এই সফরে বগুড়ার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্যতম হলো বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন।

সফরসূচি অনুযায়ী, সকালে তিনি জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপর জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করবেন। পাশাপাশি বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

দুপুরের দিকে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় যান এবং সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের বড় উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়াও সফরের অংশ হিসেবে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পরিকল্পনাও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

1

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

2

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

3

ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

4

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

5

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

6

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

7

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

8

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু

9

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

10

র‌্যাব আগের মতো থাকছে না, পাল্টে যাচ্ছে নাম

11

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমা

12

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

13

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

14

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

15

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

16

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

17

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

18

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

19

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

20