ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের গলিত লাশ উদ্ধারের ঘটনায় তার সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘কেয়ারগিভার’ নিয়োগের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী জনস্বার্থে এ রিট আবেদন করেন। আইনজীবী মো. শরীফ সরকারের পক্ষে আবেদনটি করা হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ৩১ মে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর ৭-৮ দিন পর লাশটি উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে তিনি বসবাস করছিলেন, যেখানে আবর্জনা ও দুর্গন্ধের উপস্থিতি ছিল বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, নিহত বৃদ্ধার এক মেয়ে একই ফ্ল্যাটের পাশের কক্ষে থাকলেও তিনি মায়ের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানাননি। পরিবারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে রিটে দাবি করা হয়েছে।

নূরজাহান বেগমের চার সন্তানের মধ্যে বড় ছেলে সরকারের যুগ্ম সচিব, মেজ ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং ছোট ছেলে কানাডায় বসবাস করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। সন্তানরা প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও মায়ের দেখাশোনা, চিকিৎসা ও মৌলিক যত্নে অবহেলা করেছেন বলে অভিযোগ করা হয়।

রিটে বলা হয়, পর্যাপ্ত খাবার, ওষুধ ও চিকিৎসার অভাবে ওই বৃদ্ধাকে মানবিকভাবে অবহেলার শিকার হতে হয়েছে। এমনকি তাকে দীর্ঘ সময় বাইরে থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যা সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া রিটে পুলিশকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র, আইন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে রিটে।

আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী জানান, আগামী সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে, ৯৯৯-এ কল পেয়ে গত রোববার রাতে পল্লবীর ওই ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মেয়ের বাসার একটি কক্ষে একাকী জীবনযাপন করছিলেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন

1

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

2

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

3

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

4

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

5

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

6

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

7

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

8

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

9

আইপিএলে একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

10

শর্তের ব্যাপারে অনড় ইরান

11

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

12

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

13

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

14

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

15

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

16

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

17

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

18

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

19

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

20