ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ‘বোমা বিদ্যুৎ’ নামে পরিচিত কুখ্যাত আসামি বিদ্যুৎ মাতবর (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পরিচালিত এই অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেফতার বিদ্যুৎ মাতবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার বাসিন্দা এবং আক্কাস মাতবরের ছেলে।

তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের আওতায় মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। মামলার তথ্য অনুযায়ী, ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা এবং শরীয়তপুরের জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

র‍্যাব জানায়, একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও বিদ্যুৎ মাতবর দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৩ এর সিপিসি-৩ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বর্তমানে গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

1

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

2

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শিশুসহ নিহত ৩

3

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

4

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

5

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের তারুণ্য

6

অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি

7

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

8

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

9

চুক্তি হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে : ট্রাম্প

10

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

11

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

12

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

13

সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

14

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

15

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

16

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

17

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

18

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

19

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

20