ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলার পাশাপাশি রাজধানীর উত্তরা ও বনানী থানায় আরও কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

তিনি আরও জানান, শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংক্রান্ত সকল প্রক্রিয়া নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। পরিস্থিতি অনুযায়ী আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হবে এবং মামলার সকল আইনগত ধাপ যথাযথভাবে অনুসরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

1

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

2

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

3

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নির্ধারিত হতে পার

4

রমজানের কাজা রোজা থাকলে আশুরার রোজা রাখা যাবে কি

5

মেসি অবসর নেওয়ায় বাতিল আর্জেন্টিনার এশিয়া সফর

6

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

7

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

8

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

9

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

10

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

11

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

12

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

13

পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান

14

দুবাইয়ে শপিং মলে ডেকে বেনজীরকে আটক

15

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

16

মেসির উচিত ছিল আরো কিছু দিন পরিবারের সাথে সময় কাটানো

17

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

18

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

19

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ৩

20