ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

প্রতীকী ছবি

সারাদেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বড় পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। এটি নির্ধারিত সময়ের চেয়ে ১৪ দিন এগিয়ে আনা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। ইতোমধ্যে গ্যাভির কাছ থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, অতীতের সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা না হওয়া এবং যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে পরিস্থিতির অবনতি হয়েছে। তবে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২০০ কোটি টাকার টিকা ক্রয় করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় কার্যকর করার আহ্বান জামায়াত আমিরের

1

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

2

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

6

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

7

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

8

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

9

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

10

আমিরাত উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

11

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

12

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

13

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

14

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

15

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

16

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

17

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

18

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

19

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু

20