ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার জন্য বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু উঠে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের একটি ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম দেশ। তিনি জ্বালানি, পর্যটন এবং জনশক্তি খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির আহ্বান জানান।

রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর ওপর জোর দেন। জবাবে মন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া আরও দ্রুত করতে বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।

মন্ত্রী আরও উল্লেখ করেন, যেসব মিয়ানমারের নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন বা যাদের কাছে বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই করার কথাও বলেন তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী সম্ভাব্য জুলাই মাসে সফরের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে সৌদি আরবের পাশে বাংলাদেশ

1

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

2

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

3

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

4

জামিন পেলেন আমির হামজা

5

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

6

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

7

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

8

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

9

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

10

জেট ফুয়েলের দাম কমলো

11

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

12

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

13

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

14

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

15

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

16

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

17

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

18

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

19

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

20