ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মারা যাওয়া ১০ শিশুর মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া ময়মনসিংহ বিভাগে দুইজন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ১৩৬ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে বলে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে ভর্তি হয়েছে সর্বোচ্চ ৩৬৬ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, বরিশালে ১৫৭ জন এবং রাজশাহীতে ৭৩ জন।

তবে একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৮১ জন রোগী, যা কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭২ দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৬৬ হাজার ২৩ জনের শরীরে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের।

এছাড়া গত ৭২ দিনে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮০০ জন। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

1

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

2

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

3

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

5

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

6

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

7

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

8

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

9

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

10

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

11

ইফ হাসানের ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

12

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

13

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

14

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

15

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

16

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

17

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

18

পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা

19

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

20