ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স : শিক্ষামন্ত্রী

সংসদে তরকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন |সংগৃহীত

দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও ১,০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মাদরাসা শিক্ষাকে আধুনিক, কর্মমুখী এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে মাদরাসার পাঠ্যক্রমে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় যুক্ত করা হচ্ছে। এর মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং ইংরেজি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ একটি বিশেষ কমিটি গঠন করেছে, যা মাদরাসার কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বর্তমানে দেশের ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে আরও ১,০০০ মাদরাসায় কারিগরি ট্রেড শিক্ষা যুক্ত করা হবে, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাদরাসা শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

1

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

2

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

3

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

4

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

5

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

6

ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব দেশপ্রেমহ

7

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

8

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

9

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি

10

আনিছুর রহমান হত্যা: নওয়াপাড়ায় হরতাল, প্রধান আসামি গ্রেপ্তারে

11

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

12

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

13

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

14

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

15

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

16

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

17

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

18

হরমুজ প্রণালী পাড়ি দিল দুই চীনা ট্যাংকার

19

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

20