ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তার দাবি অনুযায়ী, শিশু হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

রবিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের অভিযোগ করেন, এসব অপরাধমূলক ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত থাকার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রেই কঠোর ব্যবস্থা নিতে পারছে না। তার মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনমনে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

তিনি আরও জানান, বিষয়টি সংসদে উত্থাপন করা হবে এবং সংসদের বাইরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

বর্তমান সরকারকে ব্যর্থ বলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সরকারকে দ্রুত ব্যর্থ হিসেবে চিহ্নিত করতে চান না তারা। তবে পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তাহলে জনগণের কাছে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানটি চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

1

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্

2

ইংল্যান্ডে নিজেদের বাড়ি রক্ষায় প্রাইভেট সিকিউরিটি গার্ড ভা

3

রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

4

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

5

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

6

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে যা লিখলেন সাহাবুদ্দিন

7

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

8

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

9

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

10

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

11

অনুশীলনে ধীরগতির নেইমার, দলে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন

12

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

13

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

14

ইনস্টাগ্রাম পোস্টে ‘ সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মে

15

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

16

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

17

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

18

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

19

মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সের সঙ্গে আলোচনায় গুগল

20