ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

প্রতীকী ছবি

সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের বাছাই প্রক্রিয়া অব্যাহত রেখেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে চলছে এই সাক্ষাৎকার কার্যক্রম।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার প্রথম দিনের সাক্ষাৎকার পর্ব শেষ হয়েছে এবং আজ শনিবার দ্বিতীয় দিনের বাছাই অনুষ্ঠিত হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

বাছাই কার্যক্রম পরিচালনা করছে বিএনপির সংসদীয় বোর্ড। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির একাধিক জ্যেষ্ঠ নেতা।

দলীয় সূত্র জানায়, বিভাগভিত্তিক সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলীয় অবদান মূল্যায়ন করা হচ্ছে। প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় দুই শতাধিক নারী নেত্রী অংশ নেন।

আজ দ্বিতীয় দিনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এতে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক পরিবারের সদস্য, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার ও নারী সংগঠনের নেত্রীরা অংশ নিচ্ছেন।

গত ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়, যেখানে সহস্রাধিক ফরম সংগ্রহ ও জমা পড়ে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জামানত নির্ধারণ করা হয় ৫০ হাজার টাকা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি এবং প্রতীক বরাদ্দের বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বাংলাদেশের সংসদে বর্তমানে সংরক্ষিত নারী আসন ৫০টি, যা সময়ের সঙ্গে ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

1

আমিরাত উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

2

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

3

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

4

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

5

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

6

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

7

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

8

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

9

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

10

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

11

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

12

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

13

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

14

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

15

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে ১৩ দিন লোডশেডিং

16

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

17

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

18

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

19

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

20