অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জোট নয়, স্থানীয় নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা জামায়াতের

ছবি: সংগৃহীত



জাতীয় নির্বাচনে ও পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জোটবদ্ধভাবে রাজনীতির মাঠে থাকলেও স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্স শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় অভ্যন্তরীণভাবে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত এককভাবে অংশ নেবে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দুই সিটিতেই দল সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করেছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য সাদিক কায়েমের নাম গণমাধ্যমে এসেছে।

স্থানীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা মিডিয়া আগেই বলেছি যে ১১ দলীয় ঐক্য জাতীয় নির্বাচনকেন্দ্রিক গড়ে উঠেছিল। সেটা নির্বাচনের পরে ধরে রেখে আমরা আন্দোলনের কর্মসূচি কিন্তু ১১ দলভাবে দিয়ে যাচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করে বলেন, ‘কিন্তু আমাদের শীর্ষ নেতাদের মধ্যে এটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, স্থানীয় নির্বাচনে প্রত্যেক দল নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচন করবে। এখানে স্থানীয় নির্বাচনে জোটগত কোন প্রার্থী হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

1

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

2

মৃত্যুর ৪৭ বছর পরও অমর উত্তম কুমার

3

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

4

ইতিহাস ডাকছে মার্তিনেজকে

5

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

6

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

7

আদালতে সোহেল ও তার স্ত্রী

8

মেসি সবার হ্যাটট্রিকের পর প্রশংসায় ব্রাজিল সমর্থক তারকারা

9

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

10

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

11

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

12

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, শিগগিরই সাক্ষাত

13

ইকুয়েডরকে বিদায় করে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো

14

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

15

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে

16

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

17

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

18

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

19

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

20