ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বেচ্ছাসেবক দল সভাপতি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, মাদক প্রতিরোধে কঠোর জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করা না গেলে দেশের যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে, তাই এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার কোটালীপাড়া, গোপালগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের দুর্গামন্দির চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

এস এম জিলানী বলেন, মাদক বিক্রেতা বা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী কার্যক্রমে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে দেখেন। তিনি প্রতিশ্রুতি দেন, সবসময় মানুষের পাশে থাকবেন এবং তাদের সমস্যা সরাসরি শুনবেন। জনগণকে তাকে খুঁজতে হবে না, বরং তিনি নিজেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা শুনবেন।

উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আগে তিনি সংসদে তাদের কথা বলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি পালন করেছেন। ভবিষ্যতেও তাদের শান্তি ও নিরাপত্তার বিষয়ে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। পর্যায়ক্রমে সব ধরনের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

আলোচনা সভা শেষে তিনি সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

1

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

2

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

3

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

4

পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা

5

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

6

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

7

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

8

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

9

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

10

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

11

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্র: রিজভী

12

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

13

স্লো ওভার রেটের কারণে ঋতুরাজের জরিমানা

14

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

15

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

16

ইরানে প্রবেশ করা উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

17

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

18

ঈদে পশুর হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বিশেষ বুথ বসানোর নির্দ

19

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

20