ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান। ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মো. মাসুদুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, অনিয়ম এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, একাধিক কেন্দ্রে নিজে উপস্থিত থেকে জাল ভোটদাতাদের আটক করে প্রিসাইডিং কর্মকর্তার কাছে দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ঝগড়াচর কেন্দ্রে একজন জাল ভোটদাতাকে পুলিশের কাছে দেওয়ার পরও পুনরায় একই ধরনের ঘটনা ঘটে। পুরাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক এজেন্ট মোসাম্মদ রুজিনা বেগম নিজ হাতে ব্যালটে সিল মারছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করা হয়।

এছাড়া ত্রিপদী সদর ইউনিয়নের উত্তর ত্রিবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের কর্মীদের ওপর হামলা এবং কাকিলাকড়া ইউনিয়নের ঘরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে বাধা দিতে গেলে জামায়াতের এজেন্টদের ওপর হামলা চালানো হয় এবং তাজুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন বলেও তিনি জানান।

শেষে মো. মাসুদুর রহমান বলেন, “এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটি সবাই দেখেছে। তাই আমি এই নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দিচ্ছি।” এর আগে ভোট চলাকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও তিনি একই অভিযোগ তুলে নির্বাচন বর্জনের কথা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান

1

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

2

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

3

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

4

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

5

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

6

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের

7

কৈলাস দর্শনের স্বপ্ন পূরণ করতে গিয়ে নেপালে নিখোঁজ দম্পতি, অ

8

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

9

সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে

10

সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

11

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

12

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

13

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

14

বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা

15

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

16

মরক্কোকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

17

ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা, এমন কিছু আগে দেখেনি ফুটবল বিশ্ব

18

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

19

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মুনির খান

20