ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রবিবার (৭ জুন) সকাল ৮টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।

এর আগে টানা দুই দিন একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে দাবি পূরণে কার্যকর কোনো অগ্রগতি না থাকায় তারা কর্মবিরতির পথে যান বলে জানান আন্দোলনকারীরা।

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নিয়মিত শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করেছেন। বেলা ১১টার পর থেকে তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকেন।

আন্দোলনকারীদের অভিযোগ, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পর থেকেই মূলত এ আন্দোলনের সূচনা। তাদের দাবি, কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তব কোনো সমাধান এখনো হয়নি।

এক ইন্টার্ন চিকিৎসক জানান, সমস্যার মূল বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তারা বাধ্য হয়েই কর্মবিরতিতে গেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তিনি জানান।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা বড় ধরনেরভাবে ব্যাহত হচ্ছে না। রোগীদের সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক দায়িত্ব পালন করছেন।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

1

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

3

ঋণের চাপে তিন বছরের সন্তানকে সেতুতে রেখে নদীতে ঝাঁপ দম্পতির

4

রান্নার ঝামেলা ছাড়াই ১০ মিনিটে বানিয়ে নিন ৭ পুষ্টিকর খাবার

5

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

6

পারভেজ হত্যা মামলা: মুন্না ও কামরুলের ২ দিনের রিমান্ড

7

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

8

ঢাকায় বজ্রসহ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

9

নেপালের বন্যাদুর্গত এলাকাগুলো ৩ মাসের জন্য ‘দুর্যোগকবলিত অঞ্

10

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

11

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

12

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

13

সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না কিছু চাকরি

14

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

15

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

16

ভেনেজুয়েলা ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০

17

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি লুকাকু

18

জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

19

ঝিনুকের খোলসের বার্তা থেকে ট্রাম্প হুমকির মামলা

20